ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি

এশিয়াজুড়ে শেয়ারবাজারে পতন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ আগস্ট, ২০২৩,  4:17 PM

news image

এশিয়াজুড়ে শেয়ারবাজারে পতন ঘটেছে। চীনের অর্থনীতি নিয়ে বিনিয়োগকারীদের হতাশা এখনও কাটেনি। কারণ, দেশটিতে অর্থনৈতিক পুনরুদ্ধারে অর্থপূর্ণ প্রণোদনার অনুপস্থিতি রয়েছে। অধিকন্তু সুদের হার কমিয়েছে চীনা সরকার। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, জাপানের বাইরে এশিয়া প্যাসিফিক স্টকের এমএসসিআই সূচক নিম্নমুখী হয়েছে ১ দশমিক ১ শতাংশ। গত ১ জুনের পর যা সর্বনিম্ন। জাপানের নিক্কেই ২২৫ সূচক পড়েছে ১ দশমিক ৩ শতাংশ। গত ১২ জুলাইয়ের পর তা সবচেয়ে কম। অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এসএক্স ২০০ সূচকের পতন হয়েছে ১ দশমিক ৫ শতাংশ। হ্যাং সেং সূচক নিম্নগামী হয়েছে ১ দশমিক ২১ পয়েন্ট। আর চীনের বেঞ্চমার্ক সিএসআই৩০০ সূচক পড়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশ। গত জুলাইয়ে চীনের পণ্য আমদানি ও রপ্তানি কমেছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত অর্থনীতি পুনরুদ্ধারে কোনও প্রণোদনা ঘোষণা করেনি চীনা সরকার। এশিয়াব্যাপী পুঁজিবাজারে যা নেতিবাচক প্রভাব ফেলেছে।  স্যাক্সো মার্কেটসের গ্রেটার চায়না বাজার কৌশলবিদ রেডমন্ড ওং বলেন, চীনের প্রতি বিনিয়োগকারীদের মনোভাব খুবই খারাপ। ইতোমধ্যে দেশটিতে খুচরা বিক্রি কমেছে। অবকাঠামো খাতে কর্মকাণ্ড নিম্নগামী হয়েছে। তবু সুদের হার কমিয়েছে চীনা সরকার। এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩ বৃহৎ ইক্যুয়িটি নিম্নমুখী হয়ে কার্যদিবস (মঙ্গলবার, ১৫ আগস্ট) শেষ করে।  ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের পতন হয় ১ দশমিক ০২ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ সূচক নিম্নমুখী হয় ১ দশমিক ১৬ শতাংশ। আর নাসডাক কম্পোজিটের শেয়ারের মূল্য কমে ১ দশমিক ১৪ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম