ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়া কাপ: নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৫,  5:03 PM

news image

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছে টাইগাররা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার আবু ধাবিতে মাঠে নামছে লিটন দাসের দল। এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ফলে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। অবশ্য জয়ের প্রত্যাশাই করছেন অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে জানালেন, জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। প্রথম ম্যাচকে সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে লিটন বলেন, দেখুন, এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। সাম্প্রতিক অতীতে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। যথেষ্ট পরিমাণে প্রস্তুত। আমরা গেমে নামব ম্যাচ জেতার জন্য, এবং এই চিন্তা কখনও মাথায় আসবে না যে কার সঙ্গে খেলছি, প্রতিপক্ষ কে। সবসময় আমি যে কথাটা বললাম যে, আমাদের হান্ড্রেড পার্সেন্ট গেমটাই খেলতে হবে। যেকোনো টিমের সাথে নিজের বেস্ট ইফোর্টটাই দিতে হবে। টি-টোয়েন্টিতে হংকংয়ের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেটি অবশ্য ২০১৪ সালে। এদিকে, নেদারল্যান্ডস সিরিজের মতো পরীক্ষা-নিরীক্ষা নয়, নিয়মিত ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজানো হবে। একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন। আর তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিবকে  খেলানো হতে পারে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী অনিক,  নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম