ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: প্রথম দিনে ১১ লাখ টাকার টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  9:24 PM

news image

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশ শনিবার উদ্বোধনের পর আজ রবিবার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিনে ভোর ৬টা থেকে ১৩ ঘণ্টায় যানবাহন চলাচল করেছে মোট ১৩ হাজার ১৬৫টি। আর এ সময়ে টোল আদায় হয়েছে ১১ লাখ ৮ হাজার ২৪০ টাকা। এদিন উড়ালসড়ক দিয়ে চলাচল করা যানবাহনের মধ্যে বেশিরভাগই ছিল প্রাইভেটকার। রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আকতার। তিনি জানান, প্রথম দিন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী মোট গাড়ির ৯০ শতাংশের বেশি প্রাইভেটকার। এদিন বিমানবন্দরের কাওলা থেকে বনানী-মহাখালী হয়ে ফার্মগেটে চলাচল করা গাড়ির সংখ্যা ৭ হাজার ৭৪৮টি। এছাড়াও কুড়িল থেকে বনানী হয়ে ফার্মগেটে গেছে ১ হাজার ৬৩৮টি, বনানী থেকে কুড়িল হয়ে কাওলা গেছে ১ হাজার ৪৩৮টি এবং ফার্মগেট থেকে মহাখালী থেকে বনানী-কুড়িল হয়ে কাওলা গেছে ২ হাজার ৩৪১টি যানবাহন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁওর ফার্মগেট পর্যন্ত প্রথম অংশ শনিবার (২ সেপ্টেম্বর) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথম টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হন। পরদিন রবিবার (৩ সেপ্টেম্বর) উড়াল সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ব্যক্তিগত গাড়ির প্রাধান্য থাকলেও গণপরিবহন খুব একটা চলতে দেখা যায়নি সারা দিনে। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ দুই ও তিন চাকার কোনও যান চলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৭৯টি বাস চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম। এই উড়াল সড়কে যাত্রীর সংখ্যা বাড়লে ভবিষ্যতে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম