ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

এলপিএল নিলামে অবিক্রিত লিটন-মুশফিক

#

স্পোর্টস ডেস্ক

২১ মে, ২০২৪,  8:37 PM

news image

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে দল পাননি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে তার নাম উঠেছিল। ভিত্তিমূল্য ৩০ হাজার ডলারে (বাংলাদেশি টাকায় ৩৫ লাখ) অবিক্রিত থেকেছেন তিনি। অন্যদিকে লিটনের চেয়ে বেশি ভিত্তিমূল্যে নাম লিখিয়ে উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও অবিক্রিত থেকেছেন। ৫০ হাজার ডলারে (৫৮ লাখ টাকা) এলপিএলে নাম লিখিয়েছিলেন তিনি। লঙ্কান এই লিগে লিটন ও মুশফিক ছাড়াও আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও জাকির হাসানের নাম আছে। এদিকে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। গত ১৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা। লঙ্কান ফ্র্যাঞ্চাইজিটি পোস্টে জানায়, বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা গর্বিত। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দুদিন পরেই শ্রীলংকায় গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আর ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম