ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এলপিএলের ছাড়পত্র পাচ্ছেন না তাসকিন

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৩,  8:29 PM

news image

গুঞ্জন ছিল লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র মিলবে না তাসকিন আহমেদের। অবশেষে সত্য হওয়ার পথে সেই গুঞ্জন। বোর্ড শ্রীলঙ্কায় তাসকিনকে না পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র আরটিভিকে বুধবার (২৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন। বোর্ডের সেই কর্তা বলেন, ‘তাসকিন টানা খেলার ভেতর আছে। সামনে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। সেগুলোর জন্য ওকে নিয়ে আমরা রিস্কে যেতে চাচ্ছি না। আর পেসারদের তো সবসময় ইনজুরির একটা শঙ্কা থাকেই।’ তিনি আরও বলেন, ‘ওকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যে কারণে আমরা এই মুহূর্তে ওকে এনওসি দেয়ার পক্ষপাতি না।’ এদিকে তাসকিন ছাড়পত্র না পেলেও এলপিএলে খেলার জন্য বোর্ডের সবুজ সংকেত পেয়েছেন তাওহীদ হৃদয়। বোর্ডের সেই সূত্র বলেন, ‘হৃদয়কে আমরা ছাড়পত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ও ছাড়পত্র পাবে।’ সেই হিসেবে এবারের এলপিএল খেলতে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাচ্ছেন কেবল সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম