ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

এরোফ্লটের সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ, ২০২২,  7:20 PM

news image

রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা এরোফ্লট শনিবার বলেছে, মঙ্গলবার (৮ মার্চ) থেকে তাদের সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত থাকবে। বর্তমান পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনায় বাধার সম্মুখিন হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সংস্থাটির সহযোগী অরোরা ও রসিয়ার ফ্লাইটও স্থগিত থাকবে। তবে এরোফ্লট বলেছে, বেলারুশের রাজধানী মিনস্কে ফ্লাইট চলবে। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের আকাশ সীমায় অ্যারোফ্লটের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে সংস্থাটির জন্য বিভিন্ন গন্তব্যে যাত্রী বহন কঠিন হয়ে পড়েছে। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম