ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

এরদোয়ানকে অভিনন্দন বার্তায় যা বললেন আরব নেতারা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে, ২০২৩,  10:23 AM

news image

বিরোধী দলের প্রার্থী কামাল কিলিচদারোগ্লুর বিরুদ্ধে রানঅফ ভোটে এরদোয়ান ৫২.১৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ানের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন আরব নেতারা। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই অভিনন্দন জানান কাতারের আমির তামিম বিন হামাদ। টুইট বার্তায় কাতারের আমির বলেন, ‘প্রিয় ভাই আমার রিসেপ তাইয়েপ এরদোয়ান, আপনার বিজয়ে অভিনন্দন। নতুন মেয়াদে আপনার সাফল্য কামনা করছি।’ টুইটারে অভিনন্দন বার্তায় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ লিখেছেন, তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার জন্য এরদোয়ানকে অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়াতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি। তুরস্ক এবং এর জনগণের চলমান অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি। সৌদি আরবের বাদশাহ সালমান এরদোয়ানকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন যাতে তিনি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ানের নতুন মেয়াদের জন্য আমরা তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের সাফল্য এবং আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি। আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা পাঠাতে পেরে আমরা আনন্দিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম