ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এমবাপ্পে ম্যাজিকে বার্সার কাঁধে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ

#

স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২৫,  4:53 PM

news image

কিলিয়ান এমবাপ্পে ম্যাজিক চলছেই। ফরাসি এই তরুণের দুর্দান্ত সব গোলই এখন রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসা। তার কাঁধে ভর করেই ফাঁড়া কাটালো মাদ্রিদ জায়ান্ট। তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে দলটি। এমবাপ্পের গোলে গতকাল রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তাদের মাঠেই রিয়াল ৩-০ গোলের জয় পেয়েছে। এই ম্যাচে জোড়া গোল করেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে। আরেকটি গোল করে তাকে সঙ্গ দিয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করেন এমবাপ্পে। ৪২ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কামাভিঙ্গা। এই গোলেও সহায়তা করেন এমবাপ্প। বিরতির পর ৫৯ মিনিটে জয়ের ব্যবধান ৩-০ হয় এমবাপ্পের সুবাদেই।  বিলবাও রিয়ালের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। বর্তমানে ১৫ ম্যাচে ৩৬ নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। চলতি মৌসুমে ২০ ম্যাচে রিয়ালের হয়ে ২৫ গোল করেছেন এমবাপ্পে। শুধু লা লিগায় ১৫ ম্যাচে এটি তার ১৬তম গোল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম