ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

এমন হারের পর ‘অন্যরকম’ বার্তা দিলেন শান্ত

#

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৩,  4:47 PM

news image

বাংলাদেশের ম্যাচে প্রতিনিয়ত একটি ছবি অন্তত পরিষ্কার, সেটি হলো ওপেনারদের হতাশা। লিটন দাস ও তানজিদ হাসান তামিমের অনভিজ্ঞ জুটিটি কোনোভাবেই ভরসা জোগাতে পারছে না। পাশাপাশি স্বস্তিতে নেই পুরো ব্যাটিং ইউনিট। প্রতিনিয়ত পরিবর্তন আসছে। কিন্তু নিজের কাজটাই ঠিকঠাক করতে পারছেন না কেউ। বিশ্বকাপের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাদ দিলে, বড় দুই ম্যাচে পুরোপুরি ব্যর্থ টাইগার ক্রিকেটাররা। রান উৎসবের এই বিশ্বকাপে সেঞ্চুরি আসেনি কারও ব্যাট থেকেই। এমনকি টাইগাররা এখন পর্যন্ত করতে পারেনি ৩০০ রান। ২০০ পার করে ৫০ ওভার পুরো ব্যাট করাটাই যেন চ্যালেঞ্জের কাজ তাদের জন্য। দলের সহ-অধিনায়ক শান্তও জানেন ব্যাটিং লাইনআপের দুর্দশার কথা। পরের ম্যাচে সতর্ক থেকে ব্যাট করার কথাই শোনালেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। শুরুটা ভালো হয়নি। গত ম্যাচেও আমরা খুব বাজে খেলেছি। বিশেষ করে প্রথম ১০-১৫ ওভার। আমার মনে হয় না (উইকেট খারাপ ছিল)। উইকেট ভালোই মনে হয়েছে। নতুন বলে কিছুটা বাউন্স ছিল। আমি বলছি না আমাদের ব্যাটিংয়ের সময় খুব সতর্ক থাকতে হবে। তবে আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।’ শান্ত জোর দিলেন শুরুর রান তোলার দিকে, ‘আমরা জানি বিশ্বকাপের উইকেট ভালো। আমরা যদি শুরুতে ভালো করতে পারি, তাহলে ব্যাটিং দল হিসেবে আমাদের ভালোই মনে হবে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম