ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এমন হারের পর যা বললেন শান্ত

#

ক্রীড়া প্রতিবেদক

১০ মার্চ, ২০২৪,  4:43 PM

news image

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে শ্রীলঙ্কার কাছে ২৮ রানে হেরেছে স্বাগতিকরা। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করে শ্রীলঙ্কা। পরে ওই রান তাড়া করতে নেমে ১৪৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।  তবে হারলেও পুরো সিরিজে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ওভারল সিরিজে আমার মনে হয় অনেক ইতিবাচক দিক ছিল। যেভাবে উইকেট হারানোর পরেও আমরা ফিরে এসেছি। প্রথম ম্যাচ এবং এই ম্যাচে। বোলাররা আজকের ম্যাচে যেভাবে কামব্যাক করেছি। অনেক ইতিবাচক দিক ছিল ভবিষ্যতে এই জিনিসগুলো কাজে আসবে।’ সামনে বিশ্বকাপ, সিলেটের এমন বড় রানের পিচ নিয়ে তাই কিছুটা সন্তুষ্ট শান্ত, ‘অবশ্যই এ ধরনের উইকেটেই টি-টোয়েন্টি ম্যাচ হওয়া উচিত। বোলারদেরও অভিজ্ঞতা হচ্ছে আরও ভালোভাবে। যে ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয়। ব্যাটাররা ১৭০-১৮০-২০০ রান চেইজ করা লাগে সেরকম ধারণা আসছে। বিশ্বকাপের আগে এটা আমার মনে হয় ভালো প্রস্তুতি।’ শেষের ৫ ওভার অবশ্য টাইগার বোলাররা ভালো করেছে এমনটি বলছেন শান্ত, ‘না পিচ পরিবর্তন হয়নি। বোলাররা খুব ভালো বোলিং করেছে। আমাদের বোলাররা শেষ দিকে ভালোভাবে প্ল্যান কাজে লাগিয়েছে।’ পুরো সিরিজে টাইগার পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটিং সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম