ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এভারটনের কাছে হার, শিরোপা স্বপ্নে ধাক্কা খেল লিভারপুল

#

স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৪,  4:32 PM

news image

ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল লিভারপুল। পরের ম্যাচে ফুলহামের বিপক্ষে সহজে জিতলেও এবার হোঁচট খেল মার্সিসাইড ডার্বিতে। তাদের ২-০ গোলে হারিয়ে ১৪ বছর পর ঘরের মাঠে ডার্বি জয়ের স্বাদ পেল এভারটন।

হারার পর যদিও আগের মতো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুইয়েই আছে লিভারপুল। কিন্তু দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাদের ওপর। ৩৪ ম্যাচ শেষে সেই ৭৪ পয়েন্টেই আছে ইয়ুর্গেন ক্লপের দল। তবে তাদের শিরোপা স্বপ্নে এই হার বড় ধাক্কাই দিয়েছে। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এভারটনকে চাপের মধ্যে রাখে লিভারপুল। কিন্তু পাল্টা আক্রমণে বাজিমাত করেছে এভারটনই। ২৭ মিনিটে তাদের এগিয়ে দেন জ্যারাড ব্রান্থওয়েট। বিরতির আগ পর্যন্ত গোল বঞ্চিত থাকেন লিভারপুলের মোহামেদ সালাহ, লুইস দিয়াস ও দারউইন নুনিয়েসরা। দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র। উল্টো ৫৮ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক ক্যালভার্ট লুইন।   

দুই গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ৬৯ মিনিটে লুইস দিয়াসের শট পোস্টে লাগে ফিরে আসে। এরপর আরও আক্রমণ চালায় তারা, কিন্তু কোনো কাজ হয়নি। এনিয়ে প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেল এভারটন। সেটাও নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম