ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি উপকূলের নদ-নদীর নাব্যতা সঙ্কট, মাছ ধরা ট্রলার নিয়ে বিপাকে জেলেরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন শিশু রামিসা হত্যাকণ্ড: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

এবার ‘পাঠান’ নিয়ে দিল্লি হাইকোর্টের নতুন নির্দেশনা

#

বিনোদন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  4:39 PM

news image

গত সপ্তাহে ‘পাঠান’-এর ট্রেলার মুক্তির পর, এবার নতুন নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। ছবির আরও বেশ কিছু অংশ বদল করতে বলা হল প্রযোজনা সংস্থা ‘যশরাজ ফিল্মস’কে। কী কী বদল আসতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিতে? নতুন নির্দেশিকা অনুযায়ী, ছবিতে সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকদের জন্য হিন্দিতে অডিও বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছে আদালত। সেই সমস্ত বদল করে আবার সেন্সর বোর্ডে জমা দিতে হবে ‘পাঠান’। তবে মুক্তি আগামী ২৫ জানুয়ারিতেই। এদিন হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে আসবে ‘পাঠান’। তার আগেই কি বদলগুলো করে ফেলতে হবে? আদালতের নির্দেশে অবশ্য সময়সীমা দেওয়া রয়েছে ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত। তারপর সেন্সর বোর্ডের সিদ্ধান্তের জন্য বরাদ্দ ১০ মার্চ পর্যন্ত। তার মধ্যেই ‘পাঠান’-এর পরিমার্জিত সংস্করণ আনতে হবে। যদিও, আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে ছবিমুক্তির ক্ষেত্রে নতুন কোনও নির্দেশিকা জারি হয়নি। সবটাই ওটিটি-মুক্তির জন্য। নির্দেশিকা বলছে, আগামী এপ্রিলেই অ্যামাজন প্রাইম ভিডিওতে চলে আসবে ‘পাঠান’। তার মধ্যে সাবটাইটেল সংযোজন এবং অডিওর কাজ সেরে ফেলতে হবে নির্মাতাদের। ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পাওয়ার পর পরই বিতর্কের সূত্রপাত। দীপিকার বিকিনির রং গেরুয়া কেন, তা নিয়েই নিন্দার ঝড় তোলেন একাংশ। জড়িয়ে যায় রাজনৈতিক অনুষঙ্গ। তার পরই ‘অশ্লীলতা’র দায়ে অভিযুক্ত হয় পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই কাজ। কিছু দিন আগেই সেন্সর বোর্ডের হাতে ‘পাঠান’-এর একাধিক দৃশ্যে কাঁচি চলেছে । গানের কথায় বদল এসেছে। যদিও বাদ পড়েনি দীপিকার বিকিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম