ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

এবার সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ খবরে মুখ খুললেন মিথিলা

#

বিনোদন প্রতিবেদক

২৮ মে, ২০২৩,  5:23 PM

news image

টালিপাড়ার খ্যাতনামা পরিচালকের সঙ্গে দুই মাস পর ঘর ছাড়বেন স্ত্রী! এমন শিরোনামে শুক্রবার ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর পর থেকে শুরু নানা গুঞ্জন অনুরাগীদের মধ্যে। তবে সে প্রতিবেদনে সেই পরিচালক ও তার স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দম্পতিকে বোঝানো হয়েছে বলে অনুমান নেটিজেনদের। শুধু তাই নয়, সেই প্রতিবেদনের বরাত দিয়ে সৃজিত-মিথিলার নাম উল্লেখ করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। বিষয়টি নিয়ে জানতে চাইলে তেমন প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী। শুটিংয়ে ব্যস্ত থাকায় অল্প কথায় এক সংবাদমাধ্যমকে মিথিলা বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত ও মিথিলা। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে হয়েছিল মিথিলার। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম