ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

এবার সর্বনিম্ন রিচার্জ ফি বাড়ালো রবি ও এয়ারটেল

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২২,  10:26 PM

news image

গ্রামীণফোনের পরে এবার আরও দুই মোবাইল অপারেটর কোম্পানি রবি ও এয়ারটেল তাদের সর্বনিম্ন রিচার্জ ফি বাড়িয়েছে। আগে সর্বনিম্ন রিচার্জ ফি ১০ টাকা থাকলেও, এবার তা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে  জানানো হয়েছে, সিম সচল রাখতে ও রিচার্জ করতে আগে ১০ টাকা সর্বনিম্ন রিচার্জ ফি লাগলেও, চলতি মাসের ১৬ তারিখ থেকে তা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত আয় মিত্র বলেন, ‘এটা কোম্পানিগুলোর নিজস্ব ব্যবসায়িক নীতিনির্ধারণের আওতাভুক্ত। তারা চাইলে এমনটা করতে পারেন।’ তিনি বলেন, 'অপারেটরদের দেয়া বিভিন্ন প্যাকেজ ও অভ্যন্তরীণ ব্যাপারে বিটিআরসি হস্তক্ষেপ করে না। এক্ষেত্রে এটি কোম্পানিগুলোর নিজস্ব সিদ্ধান্ত।'এর আগে চলতি মাসের শুরুতে গ্রামীণফোন তাদের রিচার্জ লিমিট বাড়িয়ে ১০ টাকা থেকে ২০ টাকা করে। যদিও অপারেটর কোম্পানিটি এখন পর্যন্ত তাদের ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট ক্রয়ের প্যাকেজটি চালু রেখেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম