ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

এবার মার্টিনেজকে ধুয়ে দিলেন ফ্রান্সের গোলরক্ষক

#

স্পোর্টস ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৩,  4:45 PM

news image

শ্বাসরুদ্ধকর ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে নায়কের ভূমিকা পালন করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।  ফ্রেঞ্চ উইঙ্গার কিংসলে কোম্যানের শট ঠেকিয়ে দেন তিনি। এছাড়া তার কৌশলে বোকা বনে গোলপোস্টের বাইরে দিয়ে বল পাঠান অরেলিয়ান চৌমেনি। কাতারে মাঠে ও মাঠের বাইরে বাজে আচরণ করে সমালোচিত হন তিনি।  ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাদ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, মার্টিনেজের ‘অস্বাভাবিক’ আচরণের জন্য অভিযোগপত্রও দাখিল করে ফ্রান্স। এবার নিজের মতামত জানালেন ফরাসি গোলকিপার হুগো লরিস। সেই আর্জেন্টাইনের মতো করতে পারতেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মার্টিনেজকে ধুয়ে দিয়ে লরিস বলেন, এমন কিছু কাজ আছে যা আমি করতে পারি না। গোলপোস্টে কাউকে বোকা বানানো, প্রতিপক্ষকে ধাক্কা দেয়া এবং গোললাইন অতিক্রম করা… এসব পারা যায় না। প্রভাবশালী ফ্রেঞ্চ সংবাদমাধ্যম এল’ইকুয়েপকে তিনি বলেন, আমি খুব যুক্তিবাদী এবং সৎ একজন মানুষ। আমি জানি না, কিভাবে এভাবে জিততে হয়। সত্যিই এভাবে হারতে চাইনি। তবে লরিস স্বীকার করেছেন, শুটআউটে আর্জেন্টিনার জয়ের প্রধান ছিল মার্টিনেজ। কিন্তু তিনি মনে করেন, সেসময় আন্ডারহ্যান্ড পদ্ধতি অবলম্বন করেছে আলবিসেলেস্তে গোলকিপার। যেমন- চৌমেনি কিক নেয়ার আগে বলটি দূরে ছুড়ে দেয় সে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম