ঢাকা ০৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে

এবার ভাইরাল ‘জাওয়ান’ পুতুল

#

বিনোদন ডেস্ক

১৩ জুলাই, ২০২৩,  10:53 AM

news image

সম্প্রতি প্রকাশ্যে এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমার ট্রেলার। এটি সামনের আসার পর থেকেই শাহরুখ-ভক্তদের মধ্যে বেড়ে গেছে উন্মাদনা। ভারত ছাড়াও বিভিন্ন দেশে শাহরুখ ভক্তরা নানাভাবে আনন্দ প্রকাশ করছেন। এই উন্মাদনায় শামিল হয়েছেন বলিউড তারকারাও। ট্রেলার রিলিজের মাত্র ২৪ ঘণ্টায় ১০০ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। শাহরুখ ভক্তরা ট্রেলার থেকে বিভিন্ন ছবি নিয়ে তা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে শাহরুখের একটি লুক ভাইরালও হয়েছে। ট্রেনের মধ্যে ন্যাড়া মাথায় শাহরুখ। ট্রেলার প্রকাশের পর লুকটির সঙ্গে এই তারকার ভক্তরাও ন্যাড়া মাথায় কোলাজ ছবি পোস্ট করতে শুরু করেন। এমনই একটি পুতুল বুধবার ভাইরাল হয়েছে। ন্যাড়া মাথা, চোখে সানগ্লাস। কাঁচা-পাকা দাড়ি। হাতে ব্যান্ডেজ। পোশাকের রংও হুবহু! যেন হুবহু ‘জাওয়ান’-এর শাহরুখ খান। জানা গেছে, এই পুতুল তৈরি করে সাড়া ফেলেছেন শাহরুখের আমেরিকান ভক্তরা। সেই ‘জাওয়ান’ পুতুলের ঝলক শেয়ার করে তাদের মুখে নাইট রাইডার্স দরের স্লোগানও শোনা গেল- ‘করব লড়ব জিতব রে’। পেজে উইলসন নামের একজন শিল্পী শাহরুখ-ভক্তই ওই পুতুল তৈরি করেছেন। ‘জাওয়ান’ প্রিভিউয়ের একেবারে শেষ দৃশ্যে শাহরুখকে মেট্রোর ভেতরে যেখানে ‘বে কারার কারকে হামকে ইউ না জাইয়ে..’ গানের দৃশ্যে নাচতে দেখা গেছে, অবিকল সেই লুকের অনুকরণেই ‘জাওয়ান’ পুতুল তৈরি করেছেন ওই ভক্ত। আগামী ৭ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে শাহরুখ খানের ‘জাওয়ান’। অ্যাটলি পরিচালিত এই ছবিতে কিং খান ছাড়াও বিজয় সেতুপতি আর নয়নতারাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা দেবেন দীপিকা পাড়ুকোন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম