ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেয়া হবে স্বাধীনতা পুরস্কার: শিক্ষা উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৫,  7:52 PM

news image

এ বছর কিছু ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার (২ মার্চ) দুপুরে স্বাধীনতা পুরস্কার নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সচরাচর এই ধরনের সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার। পুরস্কারের সংখ্যা হবে ১০ জনের কম বলে জানিয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংখ্যার বিষয়ে একই কথা জানালেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও।সাংবাদিকদের তিনি বলেন, দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। পুরস্কারের সংখ্যা ১০ এর নিচে থাকবে। র‌্যাবের মতো কোনো বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম