ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এবার বিয়ের পিঁড়িতে ইয়াসির রাব্বি

#

ক্রীড়া প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৪,  8:01 PM

news image

আর মাত্র এক সপ্তাহ পর মাঠে বিপিএলের দশম আসর। তবে এর আগেই যেনও বিয়ের উৎসবে মেতে উঠেছে ক্রিকেটাররা। ফরচুন বরিশালের খালেদ আহমেদের পর, এবার বিয়ের পিঁড়িতে বসেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তিনি। বুধবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের হল-টোয়েন্টিফোরে বিয়ের অনুষ্ঠান সারেন ইয়াসির রাব্বি। ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, পাত্রীর নাম রিভা আনজুম। চট্টগ্রামের স্থানীয় এই নারী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। জীবনের নতুন অধ্যায় শুরু করলেও খুব দ্রুতই মনোযোগ ফেরাতে হবে ক্রিকেটের মঞ্চে। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রাখবে সিলেট। দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির রাব্বি। টেস্টে ১ ফিফটির সুবাদে রান করেছেন ২০৫। ওয়ানডেতে তার রান ১০২ আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১২৮ রান। তবে জাতীয় দলে রান না পেলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ তার পরিসংখ্যান। নতুন করে জাতীয় দলে ফিরে আসতে এটাই হয়তো প্রেরণা দেবে ইয়াসিরকে। এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ। নিজের স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি তুলে সংক্ষিপ্ত এক পোস্টে সৈয়দ খালেদ আহমেদ লেখেন, আমি আনুষ্ঠানিকভাবে তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম