ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এবার বনানীর এআর টাওয়ারে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  4:43 PM

news image

রাজধানীর বনানীর ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১২তলা বিশিষ্ট এআর টাওয়ারের ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি জানান, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৫টা ১৮ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরশাদ হোসেন আরও বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ৭টা ৭ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। এর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে চট্টগ্রামের চাক্তাই বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে ভবনটি ধসে পড়ে। বড় ধরণের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লাগোয়া লেদা রোহিঙ্গা ক্যাম্পের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে টেকনাফ ও উখিয়া থেকে আসা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আগুনে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটা অংশের তিনটি লার্নিং সেন্টারসহ অর্ধশতাধিক রোহিঙ্গা বসতি সম্পূর্ণ পুড়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম