ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

এবার টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হচ্ছেন স্যামি

#

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৪,  4:51 PM

news image

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলেরও কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিকে। গতকাল সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর পরই এ সুখবর পেয়েছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে আগে থেকে ছিলেন তিনি। এবার টেস্টেও দায়িত্ব পেলেন। ২০২৫ সালের পহেলা এপ্রিল টেস্ট কোচ হিসেবে তার যাত্রা শুরু হবে।

সোমবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক সংবাদ সম্মেলনে স্যামিকে তিন ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার খবর দেয়। সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত ত্রৈমাসিক সংবাদ সম্মেলনে ডিরেক্টর অফ ক্রিকেট মাইলস বাসকম্বে এ ঘোষণাটি দেন।

৪০ বছর বয়সী স্যামি ২০২৩ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের সীমিত পরিসরের দলের দায়িত্ব নেন। একই সময়ে আন্দ্রে কোলি টেস্ট দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন লাল-বলের প্রধান কোচ ছিলেন। জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে স্যামির সাদা বলের খেলা শুরু হয়েছিল। সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কোলি গত বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু করেছিলেন।

স্যামির অধীনে ওয়েস্ট ইন্ডিজ সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে দুইবার ওয়ানডে সিরিজ জিতেছে। কিন্তু তারা বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে উঠতে ব্যর্থ হয়। এজন্য ২০২৩ বিশ্বকাপে খেলতে পারেননি। টি-টোয়েন্টি ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (দুইবার) সিরিজ জিতেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম