ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

এবার টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২১,  4:47 PM

news image

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় টিকার তৃতীয় ডোজ নিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এবার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা, দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ধরনের কারণে ইসরায়েলে যেন আরেকটি ঢেউ না দেখা দেয় সেজন্য এই পদক্ষেপ নিলো সেখানকার সরকার।

মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী মানুষ ও স্বাস্থ্যকর্মীদের টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে কর্মকর্তাদের এ ব্যাপারে প্রস্তুতি শুরুর নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইসরায়েলে প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানালো কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম