ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এবার এমএলএস অভিষেকে মেসির দারুণ গোলে মায়ামির জয়

#

স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট, ২০২৩,  4:52 PM

news image

ইন্টার মায়ামির জার্সিতে টানা ৮ ম্যাচ খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হচ্ছিল না লিওনেল মেসির। এবার সেই আক্ষেপ মিটেছে মেসি ও তার ভক্তদের। এমএলএসে মেসির অভিষেক ম্যাচে নিউইয়র্ক রেড বুলসকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। ইন্টার মায়ামির দ্বিতীয় গোলটি এসেছে মেসির পা থেকেই। অন্য গোলটি করেছেন ডিয়েগো গোমেজ। এ নিয়ে মায়ামির জার্সিতে ৯ ম্যাচে মেসির গোল এখন ১১। ম্যাচের শুরুতে একাদশ দেখে কিছুটা অবাক হন ভক্তরা। কেননা লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে। টানা ম্যাচ খেলার ধকল কমাতে মেসিকে বেঞ্চে রেখেই রবিবার নিউইয়র্ক রেড বুলসের মাঠে খেলতে নেমেছিল মায়ামি। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি। পরে বেঞ্চ থেকে মাঠে নেমে এমএলএস অভিষেকে ঠিকই জাদু দেখান মেসি। মেসিবিহীন ইন্টার মায়ামির শুরুটা ভালো ছিল না। বলের দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করতে ব্যর্থ হচ্ছিল তারা। ম্যাচের প্রথম ৩০ মিনিটে লক্ষ্য দূরে থাক, কোনো শটই নিতে পারেনি মায়ামি। এ সময় বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে ইন্টার মায়ামির চেয়ে স্বাগতিক নিউইয়র্কই বরং বেশি এগিয়ে ছিল। তবে ধীরে ধীরে খোলস ছেড়ে বের হন সফরকারীরা। যার ফল হিসেবে ৩৬ মিনিটেই মায়ামি লিড পেয়ে যায়। দলটির জার্সিতে অভিষেক গোল করেছেন প্যারাগুয়েন মিডফিল্ডার গোমেজ। নোয়াহ এলিয়েন ডি-বক্সের বেশ বাইরে থেকে দারুণ এক পাসে গোমেজকে খুঁজে নেন। এরপর নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই তরুণ মিডফিল্ডার। একাদশে না থাকলেও বিরতির পরই গা গরম করতে শুরু করেন মেসি। মাঠে এ সময় রেড বুলের আধিপত্য বেশি থাকাতেই হয়তো মেসিকে বেঞ্চে বসিয়ে রাখার ঝুঁকি নিতে পারেননি কোচ। অবশেষে ম্যাচের ৬০ মিনিটে লিওনার্দো কাম্পানাকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামায় মায়ামি। মেসি নামার পর আক্রমণের নিয়ন্ত্রণটা চলে আসে ইন্টার মায়ামির হাতে। ৮৮ মিনিটে ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। পরে ফিরতি বল টোকা দিয়ে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। শেষ পর্যন্ত দুই গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম