ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এবার আয়াতের বাবাসহ স্বজনদের হত্যার হুমকি

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২২,  7:54 PM

news image

চট্টগ্রামে আলিনা ইসলাম আয়াতকে (৫) হত্যার পর এবার তার স্বজনদের হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত নম্বর থেকে মেসেজ পাঠানো হয়েছে। এতে বলা হয়- ‘মেয়েকে ছয় টুকরো করা হয়েছে, বাড়াবাড়ি করলে বাবাসহ স্বজনদের ১২ টুকরো করা হবে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে আয়াতের বাবা সোহেল রানা এই অভিযোগ করেন। এ সময় আয়াত হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোহেল রানা বলেন, ‘একমাত্র মেয়েকে হারিয়েছি। তার ওপর অজ্ঞাত নম্বর থেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। এ হুমকিতে পরিবার-পরিজন নিয়ে আমি ভয়ে আছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তিনি আরও বলেন,

‘আমার মেয়েকে এমন নৃশংসভাবে শুধু কি আবির আলীই হত্যা করেছে? এখানে চক্রও থাকতে পারে। চক্র আছে বলেই আমার মেয়ে হত্যার বিচার চাওয়া থেকে সরে যেতে তারা হুমকি দিচ্ছে।তারা মিলেমিশে এ ঘটনা ঘটিয়েছে কি না তা তদন্ত করা প্রয়োজন।’ এদিকে পিবিআই ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মনোজ কুমার দে বলেন, ‘শুক্রবার সকাল থেকে ইপিজেড থানাধীন আকমল আলী সড়কের বঙ্গোপসাগর এলাকায় পুনরায় আয়াতের লাশের অবশিষ্ট খণ্ডিত অংশ এবং পরনে থাকা কাপড়ের সন্ধানে তল্লাশি করা হয়। তবে আজ কিছুই পাওয়া যায়নি। আমরা আরও কয়েকদিন এ অভিযান পরিচালনা করবো।’ উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিকেলে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলে নিখোঁজ হয় আয়াত। এর প্রায় ১৪ দিন পর (২৯ নভেম্বর) লাশের দুই পা এই স্লুইসগেট থেকে উদ্ধার হয়। এরপর গত ১ ডিসেম্বর আয়াতের মাথা উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় অভিযুক্ত আবির, তার মা এবং বোন বর্তমানে রিমান্ডে আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম