ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২ আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী নিহত সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ

এবার আপা ডাকায় চটলেন চিকিৎসক

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২৩,  2:15 PM

news image

এবার মানিকগঞ্জে এক চিকিৎসককে ‘আপা’ বলায় সাংবাদিকদের ওপর চটেছেন। বললেন ‘আপা’ নয় তাকে ‘ম্যাডাম’ বলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকের রেগে যাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নিরুপমা পাল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। সম্প্রতি সিঙ্গাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ইনজুরি সার্টিফিকেটে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে ওই চিকিৎসকের বিরুদ্ধে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে স্থানীয় কয়েকজন সাংবাদকর্মী তার বক্তব্য জানতে হাসপাতালে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালে ওই চিকিৎসকের ইন্টারভিউ করছিলেন স্থানীয় সাংবাদিকরা। এক সাংবাদিক ওই চিকিৎসককে প্রশ্ন করেন, আপা আপনার নাম কী? এ সময় নিরুপমা পাল জানিয়ে ওই চিকিৎসক রেগে গিয়ে বলেন, ‘আপনি আমাকে আপা বলছেন কেন।’ এ সময় পাশ থেকে আরেকজন জানতে চান তাহলে আপনাকে কী বলতে হবে ‘ম্যাডাম’। তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন ‘হ্যা অবশ্যই’। তখন সাংবাদিকরা প্রশ্ন করেন কেন আপনাকে ‘ম্যাডাম’ বলতে হবে। এ সময় ওই নারী চিকিৎসক পাশের একজনকে বলেন, আচ্ছা উনি কেন আমাকে হেরাজ করতেছে বলেন। তখন অন্য একজনকে বলতে শোনা যায় আপনিইতো প্রথমে শুরু করলেন। পরে বিপ্লব শান্ত নামে এক সংবাদকর্মী ফেসবুকে ভিডিওটি আপলোড করেন। যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম