ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এবারে ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন নাসির

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  6:30 PM

news image

টি-টেন লিগে দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে জাতীয় দলের একসময়ের অলরাউন্ডার নাসির হোসেনকে। তারই জের ধরে এবারে ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন তিনি। টি-টেন লিগে দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে জাতীয় দলের একসময়ের অলরাউন্ডার নাসির হোসেনকে। তারই জের ধরে এবারে ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। নান্নু বলেন, ‘আমরা তাকে বিপিএল ড্রাফটের তালিকায় রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে সে খেলতে পারবে না।’ ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত টি-টেন লিগে খেলার সময় নাসিরসহ তিন ক্রিকেটার এবং পাঁচজন অফিসিয়ালের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন বিভাগ। এর মধ্যে নাসির ভেঙেছেন তিনটি ধারা। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতি দমন বিভাগের ধারা ২.৪.৩ অনুযায়ী, কোনো ক্রিকেটার ৭৫০ ডলার মূল্যের বেশি উপহারসামগ্রী নিলে তা আইসিসি বা টুর্নামেন্টের দুর্নীতি দমন কর্মকর্তাদের জানাতে হয়। তবে নাসির সেটা পালন করেননি। উল্টো আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতাও করেননি। উল্টো তুচ্ছ-তাচ্ছিল্য করায় ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আসন্ন বিপিএলের ড্রাফটে জায়গা করে নিতে পারেননি নাসির। আর বোর্ডের নিষেধাজ্ঞার কারণে তার খেলা হচ্ছে না আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগেও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম