ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

এপ্রিল মাসে ৪২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৩

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২২,  4:42 PM

news image

দেশে গত এপ্রিল মাসে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৫৪৩ জন নিহত ও ৬১২ জন আহত হয়েছেন। শনিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি সাতটি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এপ্রিলে দেশজুড়ে ৬টি নৌদুর্ঘটনায় ৮ জন নিহত ও ৬ জন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া রেলপথে ২১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ২০৬ জন; যা মোট নিহতের ৩৭ দশমিক ৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪ দশমিক ২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক ৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন; যা ১৬ শতাংশ। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩১টি দুর্ঘটনায় ১৫৬ জন নিহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে সিলেট বিভাগে। এ বিভাগটিতে ১৯টি দুর্ঘটনা ঘটে। বরিশাল বিভাগে ২৫ জনের প্রাণহানি ঘটে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৩৯টি দুর্ঘটনায় ৪৪ জন নিহত। সবচেয়ে কম ঝালকাঠি জেলায়। এ জেলায় ৩টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। এ ছাড়া রাজধানী ঢাকায় ২২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম