ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বান্দরবানে নামছে বন্যার পানি, ভাসছে ক্ষতচিহ্ণ দেশের ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার চট্টগ্রামে পাহাড় ধসে এখন পর্যন্ত ১৩ জন নিহত অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এক টুকরো প্লাস্টিক পুড়ে মৃত্যুকূপ নৈশক্লাব, বাথরুমে আশ্রয় নিয়েও বাঁচেননি ২৭ জন চট্টগ্রামসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত আমি প্রচণ্ড হতাশ: ম্যাককালাম চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত

এপ্রিলের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  10:50 AM

news image

আগামী এপ্রিলের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এছাড়া থার্মোমিটারের পারদ ওঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।তিন মাসের এক বুলেটিনে সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। এতে বলা হয়েছে, এপ্রিল মাস পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে, এই সময়ের মধ্যে দেশের পশ্চিম, উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ৪-৮ দিন বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। মার্চ ও এপ্রিল স্বাভাবিক বৃষ্টিপাতের আভাসও রয়েছে। অন্যদিকে, দেশে তিন থেকে পাঁচটি মৃদু (৩৬-৩৮°সে.) অথবা মাঝারি (৩৮-৪০°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম