ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

এনসিপি শাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবে : সারজিস আলম

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৫,  9:50 PM

news image

এনসিপি শাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবে বলে মন্ত্রব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৬ অক্টোবর) দুপুরে দলের নাটোর জেলা সমন্বয় সভায় এ মন্ত্রব্য করেন তিনি।  সারজিস আলম বলেন, ‘শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোনো অপশন নেই। তাছাড়া যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে।’ তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধ ভাবে কারও সঙ্গে নির্বাচন করবে কিনা, সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে নভেম্বরের মধ্যেই সব জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটির কমিটি দেবে এনসিপি।’ সমন্বয় সভায় দলটির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়ল যুগ্মা সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াস প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম