ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

এনআইডি সার্ভার চালু

#

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৩,  1:58 PM

news image

রক্ষণাবেক্ষণের কাজ শেষে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা ফেরও চালু করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সার্ভার চালুর কথা গণমাধ্যমকে জানান কমিশনের এনআইডির সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন।তিনি বলেন, এখন এনআইডি সেবা পাওয়া যাচ্ছে। সকাল থেকে এটি সচল হয়েছে। মাঝে মধ্যে এটির রক্ষণাবেক্ষণের দরকার পড়ে। যার কারণে সার্ভার বন্ধ করা হয়ে থাকে। এর আগে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে জানান, নিরাপত্তার জন্য মঙ্গলবার সকাল থেকেই সার্ভার বন্ধ রাখা হয়েছে। সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডিসংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। তারও আগে, সাইবার হামলার শঙ্কায় ১৪ আগস্ট রাত ১২টায় এনআইডি সার্ভার বন্ধ করা হয়েছিল। টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর ১৬ আগস্ট দুপুর আড়াইটায় আবার চালু করা হয়। সবশেষ, ২০২২ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম