ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

এনআইডির ৭ সেবা স্থগিত, সুযোগ থাকছে ৫ পরিবর্তনের

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  4:29 PM

news image

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও নতুন নিবন্ধনের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার তালিকা চূড়ান্তকরণের অংশ হিসেবে আপাতত এনআইডি সংশোধনের ৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্থগিত থাকবে। তবে, শিক্ষাগত যোগ্যতা এবং বিশেষ করে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যার কারণে টেলিফোন নম্বর পরিবর্তনের সুযোগসহ কিছু সংশোধনী সেবা চালু রাখা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী— ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাগরিকদের এনআইডি সংশোধনের জন্য ৭টি গুরুত্বপূর্ণ সংশোধন স্থগিত থাকবে।

ভোটার তালিকা ফাইনাল হওয়ার পরই এসব সেবা পুনরায় চালু করা হতে পারে। যে ৭টি সেবা স্থগিত থাকবে, সেগুলো হলো— ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি পরিবর্তনের সুযোগ।  অন্যদিকে, বর্তমানে নাগরিকদের জন্য কিছু সংশোধনী সেবা চালু রাখা হয়েছে। এই ক্ষেত্রগুলোতে এনআইডি সংশোধনের জন্য আবেদন করা যাবে। যে আবেদনগুলো সংশোধন হবে, যেগুলো হলো— স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম ও টেলিফোন নম্বর (বিশেষ করে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যার কারণে এই পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে)।

আখতার আহমেদ বলেন, নতুন এনআইডি নিবন্ধনের কার্যক্রম বর্তমানে চালু আছে এবং আগামীতে তা অব্যাহত থাকবে। তবে, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট কাট-অফ ডেট নির্ধারণ করা হয়েছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন, শুধু তাদের নামই আসন্ন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। এর বাইরে, চেক ডেট বা কাট-অফ ডেট ৩১ অক্টোবরের পরে কেউ ১৮ বছর পূর্ণ করলেও এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। সচিব আরও জানান, প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং (OCV) নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এছাড়া, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের অগ্রগতির বিষয়ে এখনও পর্যন্ত তদন্ত রিপোর্টগুলো আসছে। পর্যায়ক্রমে আমরা যখনই জানতে পারব, জানিয়ে দেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম