ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

এখন মানুষ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস রাখছে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  2:23 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিশ বছর আগে যদি পুলিশের কথা চিন্তা করি, সেই সময় মানুষ পুলিশকে ভয় পেত। কিন্তু এখন মানুষ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস রাখছে। কোনো প্রয়োজন হলে মানুষ পুলিশের কাছে যাচ্ছে। বঙ্গবন্ধু বলেছিলেন, ‌পুলিশ জনগণের পুলিশ হবে। আজকে কিন্তু আমাদের পুলিশ জনগণের হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারির সময়ে মায়ের মরদেহ সন্তান ফেলে রেখে গেছে। পরে পুলিশই তাদের শেষ কার্যটি করেছে। কাজেই পুলিশ এমনই একটি আস্থার জায়গায় এসেছে যে, বিপদে-আপদে সবসময় তারা মানুষের পাশে আছে। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫০টি থানা ও ৩৪ হাজার জনবল নিয়ে নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের মোট জনবল দুই লাখ ১০ হাজারের বেশি। প্রতিটি পুলিশ সদস্য ৮২৫ জন মানুষকে নিরাপত্তা দিচ্ছেন। প্রখর রোদ কিংবা ভারী বৃষ্টির সময়েও দায়িত্ব পালন করে সড়কে যান চলাচল সচল রাখেন ট্র্যাফিক সার্জেন্টরা। কাজের ফাঁকে তাদের বিশ্রাম নেওয়ার জন্য তেমন উপযুক্ত স্থান নেই বললেই চলে। স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাফিক সার্জেন্টদের বিশ্রামের ব্যবস্থা করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ট্র্যাফিক সার্জেন্টরা ভয়ানক অসুবিধায় থাকে। তাদের জন্য যদি বিশ্রামের সুযোগ করে দেওয়া হয় তাহলে ডিএমপি আরও এগিয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম