ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

এখন পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী নিহত : মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  1:12 PM

news image

একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রতিদিন অত্যাচার ও নির্যাতনের মাত্রা বাড়ছে, যত নির্যাতন হবে তত আন্দোলনের গতি বাড়বে।’শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কথা বলেন তিনি। যুগপৎ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে যৌথসভা অনুষ্ঠিত হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ থেকে ২৬ জানুয়ারি ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী নিহত হয়েছেন। বিএনপির ৬০০ নেতাকর্মী গুম হয়েছেন। শীর্ষ নেতাসহ হাজারের ওপরে খুন, হাজারের ওপরে নেতাকর্মী কারাগারে বন্দি। আর্থিকখাতে দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, সরকার অর্থনীতিখাত ফোকলা করে দিয়েছে, দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ। বিচারবিভাগ ধ্বংস করে দিয়েছে। এ কারণেই রাজনৈতিক দলগুলো ১০ দফা ঘোষণা করেছে। ১০ দফার মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় বিএনপি। সব কারাবন্দির মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম