ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো

এখন গ্লিসারিনের সময়

#

লাইফস্টাইল ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৩,  11:02 AM

news image

গ্লিসারিন, যা গ্লিসারল নামেও পরিচিত। এটি মূলত উদ্ভিজ্জ তেল বা পশুর চর্বি থেকে প্রাপ্ত প্রাকৃতিক যৌগ। এটি মিষ্টি স্বাদযুক্ত গন্ধহীন, বর্ণহীন, পরিষ্কার তরল জাতীয় পদার্থ। গ্লিসারিন হলো একটি হিউমেক্ট্যান্ট, এক ধরনের ময়েশ্চারাইজার; যা ত্বকের গভীর স্তর থেকে ত্বকের বাইরের স্তরে পানি টানে। পাশাপাশি এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। খাঁটি গ্লিসারিন তৈরিতে কোনো রকম রাসায়নিক ব্যবহার করা হয় না বলে তা ত্বকের জন্যও খুব সুরক্ষিত এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। গ্লিসারিনের মধ্যে থাকা ট্রাই হাইড্রক্সি অ্যালকোহল এই কাজটি ভালোভাবে করে। সেই সঙ্গে ত্বক ভালো রাখতে, ত্বক পরিষ্কার রাখতেও ভালো কাজ করে। শীতকালের ত্বক খুব শুষ্ক হয়ে যায় বলে ত্বকের আর্দ্রতা বাড়ানো জরুরি হয়ে পড়ে। গ্লিসারিন সেই কাজ খুব দ্রুত করতে পারে। তাই টোনার থেকে ময়েশ্চারাইজার, সবকিছুতেই মিশিয়ে নিতে পারেন গ্লিসারিন। উদ্ভিজ উৎস থেকে প্রাপ্ত এই গ্লিসারিন আরও যেসব কাজে লাগে, তার আদ্যোপান্ত নিয়ে এই ফিচার।

টোনার : ১-৪ কাপ গ্লিসারিন এবং ১-২ কাপ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিয়ে এই মিশ্রণ কয়েক দিন রেখে দেওয়া যায়। এতে তুলো ভিজিয়ে ত্বক পরিষ্কার করা বা স্প্রে বোতলে রেখে টোনার হিসেবে ব্যবহার করা যাবে।

ময়েশ্চারাইজার : গ্লিসারিন ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার। স্কিন ওয়েল বা বাদামের তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এ ছাড়াও একটি বাটিতে ২৫০ মিলি গ্লিসারিন নিয়ে এতে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে বোতলে ভরে রেখে দিয়ে প্রতিদিন রাতে এই মিশ্রণ মুখে, হাতে-পায়ে লাগানো যাবে। বিছানায় যাওয়ার আগে যেন ত্বক এই মিশ্রণ পুরোপুরি শুষে নেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছুদিন ব্যবহারে ত্বকের রুক্ষতা কেটে যাবে। ত্বক হবে উজ্জ্বল এবং নরম।

ক্লিনজার : গ্লিসারিন ক্লিনজিংয়ে দুর্দান্ত উপাদান। এটি ত্বকের আর্দ্রতা স্তর বজায় রাখার সময় বাহ্যিক ত্বকের স্তরের সুরক্ষায় ক্ষতি না করে তেল এবং ময়লা দূর করে। মেকআপ তুলতেও এটি দ্রুত এবং কার্যকরী সহায়ক।

ফাটা ঠোঁটের যত্নে : ঠোঁট ফাটা দূর করতে রাতে ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে গ্লিসারিন ব্যবহার করতে হবে। এ ছাড়া স্ক্র‌্যাবিংয়ের জন্য গ্লিসারিন খুবই কার্যকরী। মৃত কোষ সরিয়ে ঠোঁটের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে চিনির দানার সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করলে ঠোঁট ফাটা দূর হবে, কালো দাগ কমে যাবে।

গোড়ালি ফাটা কমাতে : পায়ের গোড়ালি ফাটার সমস্যা দূর করতে কাজে লাগে গ্লিসারিন। রাতে শুতে যাওয়ার আগে পা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এরপর তুলার সাহায্যে খানিকটা গোলাপজল নিয়ে পা ভালোভাবে মুছে পেট্রোলিয়াম জেলি এবং গ্লিসারিন মিশিয়ে লাগানো যায়। পুরু করে এই মিশ্রণ লাগিয়ে মোজা পরে শুতে হবে। বিউটি ওয়ার্ল্ডে গ্লিসারিনের জনপ্রিয়তা এমনি এমনিই হয়নি। শীতের রুক্ষতাও উপভোগ্য হোক গ্লিসারিনের আর্দ্রতায়।

লেখা : সাদিয়া সারা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম