ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬ সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই: তাপসী পান্নু

#

বিনোদন ডেস্ক

০১ জানুয়ারি, ২০২২,  7:00 PM

news image

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু দুর্দান্ত সময় পার করছেন। তিনি কবে বিয়ে করছেন এমন এক প্রশ্নের জবাবে বলেন, এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই। তাপসী জানান, এখন বিয়ে করছেন না। হাতে বেশ কিছু কাজ আছে। বিয়ে তিনি তাড়াহুড়ো করে করবেন না। তিনি আরও জানান,

যখনই আমি বিয়ে করবো, একটা স্বস্তিদায়ক পরিবেশে হবে। বিয়ে নিয়ে কোনো তাড়া নেই। বিয়ের পর তেমন কিছুই বদলাবে না তাই আমি এখনই এই সিদ্ধান্ত নেওয়ার খুব একটা প্রয়োজন মনে করছি না। ২০২১-২০২২ সাল নিয়ে খুবই আশাবাদী এই অভিনেত্রী। কারণ মহামারি করোনার কারণে গত দুই বছর তার জন্য কিছুটা বিপর্যস্ত এবং বিশৃঙ্খল ছিলো। তিনি বলেন, ‘আক্ষরিক অর্থেই নিজের এবং আমার পরিবারের জন্য সময় বের করার চেষ্টা করে সেটের মধ্যে এবং বাইরে চলেছি। যা আমার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। আশা করি ২০২২ সালে কোনো লকডাউন থাকবে না। সবকিছু শান্তিপূর্ণ হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম