ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

এক মুরগির ৪ পা, এলাকায় চাঞ্চল্য

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  2:57 PM

news image

নারায়ণগঞ্জ বন্দরে এক মুরগির চার পা নিয়ে এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় সংবাদটি ছড়িয়ে পড়লে মুরগিটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে বন্দরের বাবুপাড়া এলাকার পোলট্রি ব্যবসায়ী মনির মিয়ার দোকানে চার-পা বিশিষ্ট ব্রয়লার মুরগির দেখা মেলে। স্থানীয়রা জানান, মুরগি ব্যবসায়ী মনির মিয়া বৃহস্পতিবার খামারিদের কাছ থেকে শতাধিক ব্রয়লার মুরগি কিনে দোকানে তোলেন।

পরে শুক্রবার দোকানের খাঁচা থেকে মুরগি বিক্রির সময় একটি মুরগির চারটি পা দেখে ঘাবড়ে যান তিনি। বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যবসায়ী মনির বলেন, অনেক বছর ধরেই মুরগির ব্যবসা করছি। তবে কখনও চার-পা বিশিষ্ট মুরগি চোখে পড়েনি। মুরগিটি দেখার জন্য দোকানের সামনে লোকজন ভিড় করছে। এ বিষয়ে বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম বলেন, জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ মুরগি খাওয়া যাবে। শুধু মুরগি নয়, অন্য প্রাণীর ক্ষেত্রেও এ সমস্যা হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম