ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য

এক বোয়ালের দাম ২৭ হাজার ৭০০ টাকা

#

নিজস্ব প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২২,  5:29 PM

news image

ছবি : সংগৃহীত

বিশাল এক বোয়াল মাছ। ওজন ১২ কেজি ৯শ গ্রাম। মাছটি যেমন বড় দামটাও কম নয়। অর্থাৎ ২৭ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি। রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় মাছটি বিক্রি হয়। এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর ধোপাগাথিতে এলাকায় মোহম্মদ আলীর জালে ধরা পড়ে মাছটি। পরে এটি দৌলতদিয়া লঞ্চঘাটে আনা হয়। এসময় ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ২৭ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন। এতে করে মাছটির কেজি পড়ে দুই হাজার ১০০ টাকা। এক বোয়ালের দাম ২৭ হাজার টাকা মাছ ব্যবসায়ী শাজাহান বলেন, মাছটি সরাসরি জেলের কাছ থেকে কিনে কেজিপ্রতি ৫০ টাকা লাভে গোপালগঞ্জের আরেক ব্যক্তির কাছে বিক্রি করেছি। এখন প্রায় বড় বড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম