ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এক বছর পর কোর্টে ফিরেই হারলেন নাদাল

#

স্পোর্টস ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৪,  4:40 PM

news image

নিতম্বের চোট কাটিয়ে প্রায় এক বছর পর কোর্টে ফিরেছেন রাফায়েল নাদাল। প্রত্যাবর্তনটা যদিও সুখকর হয়নি। ব্রিজবেন ইন্টারন্যাশনালে দ্বৈতের লড়াইয়ে হেরে গেছেন স্প্যানিশ তারকা। তবে চোটের কোনো প্রভাব তার খেলায় দেখা যায়নি। আগামী ১৪ জানুয়ারি শুরু অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যামে ফিরবেন নাদাল। সেটিরই প্রস্তুতি চলছে এখন।  বছরের শুরুতে এই অস্ট্রেলিয়ান ওপেনেই দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়া ম্যাচে নিতম্বে চোট পান ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। এরপর জুনে হয় তার অস্ত্রোপচার। ৩৭ বছর বয়সী নাদাল রবিবার (৩১ ডিসেম্বর) ব্রিজবেনের কোর্টে নামেন মার্ক লোপেসের সঙ্গে জুটি বেঁধে, যাকে সঙ্গে নিয়ে তিনি ২০১৬ অলিম্পিকে সোনা জিতেছিলেন। এই জুটি ৬-৪, ৬-৪ গেমে হেরে যায় অস্ট্রেলিয়ার ম্যাক্স পার্সেল ও জর্ডান থম্পসন জুটির কাছে। লম্বা সময় পর কোর্টে ফেরার দিনে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পান নাদাল। একই দৃশ্যের দেখা মিলতে পারে আগামী মঙ্গলবার, যখন এককের লড়াইয়ে বাছাই পেরিয়ে আসা ডমিনিক টিমের মুখোমুখি হবেন।  ২০১৮ ও ২০১৯ সালের ফরাসি ওপেনের ফাইনালে টিমকে হারিয়ে শিরোপা উল্লাস করেছিলেন নাদাল। সব মিলিয়ে ৩০ বছর বয়সী অস্ট্রিয়ান তারকার বিপক্ষে ৯-৬ ব্যবধানে এগিয়ে আছেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম