ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এক বছরে খেলাপি ঋণ বাড়ল ২৫ হাজার কোটি টাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  5:22 PM

news image

ব্যাংক খাতের মাথাব্যথা হলো খেলাপি ঋণ। খেলাপি ঋণ কমানোর নানা রকম চেষ্টার মধ্যেও বাড়ছে। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৯ শতাংশ।  সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। তথ্য বলছে, হাল নাগাদ খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এক বছর আগে যা ছিল এক লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণ (আউটস্ট্যান্ডিং) করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৬৮৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৯ শতাংশ। 

খেলাপি ঋণের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মোট খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ২১ শতাংশ। একই সময় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ। বেসরকারি এসব ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৮১ কোটি টাকা। আর বিশেষায়িত ব্যাংকগুলোর ঋণ খেলাপি হয়েছে ১৩ দশমিক ৮৭ শতাংশ। এসব ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬৯ কোটি টাকা। এক বছরে খেলাপি ঋণ কিছুটা বাড়লেও কমেছে শেষ তিন মাস অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে। এ সময় কমার পরিমাণ ৯ হাজার ৭৬৫ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ৫৫ হাজার ৩৯৮ কোটি টাকা, যা তখন বিতরণ করা মোট ঋণের ৯ দশমিক ৯৩ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম