ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

এক ফ্রেমে ঢাকাই সিনেমার দুই খান

#

বিনোদন প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৪,  11:18 AM

news image

শাকিব খান-আমিন খান দু’জনেই চলচ্চিত্রের দর্শকদের কাছে অতি প্রিয় তারকা। একজনের চলচ্চিত্রে আগমন নব্বইয়ের দশক, আরেকজনের আরও পরে। বহু বছর পর একসঙ্গে একই ফ্রেমে ধরা পড়লেন ঢাকাই চলচ্চিত্রের এই দুই খান। একটি ফটোতে দেখা গেল, দু’জনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে ‘থামস-আপ’ দেখাচ্ছেন। দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না। তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজে তাদের একসঙ্গে দেখা যাবে, তা পরিষ্কার জানা যায়নি। বলে রাখা দরকার, শুরু থেকে শাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। দিনে দিনে শাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালেখি করেন। কালেভদ্রে দু-একটি টিভিসি-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। তবে চলচ্চিত্রেও ফিরতে চান এই অভিনেতা। আমিন খান একাধিকবার বলেছেন, পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন। একসঙ্গে শাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হীরা চুনি পান্না’, ‘উত্তেজিত’, ‘হিম্মত’, ‘গরম খবর’, ‘সাত খুন মাফ’, ‘পিতার আসন’, ‘ফুল নেব না অশ্রু নেব, ‘সমাধি’ প্রভৃতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম