ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

এক নারী গ্রাম পুলিশকে সংবর্ধিত করল জয়পুরহাট জেলা পুলিশ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২২,  8:02 PM

news image

স্বামীর নির্মম হত্যা কান্ডের পর সকল প্রতিকূলতা জয় করে দু’মেয়েকে ডাক্তার ও ইঞ্জিনিয়ার করার জন্য এক নারী গ্রাম পুলিশ সাজেদা বেগম ও তার মেয়ে খুর্শিদা পারভিন ওরফে পলিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবর্ধন করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, জেলার ক্ষেত্রলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আয়মাপুর, মিনিগাড়ি, কোনাপাড়া  গ্রামের দায়িত্বরত গ্রাম পুলিশ ছিলেন আব্দুল জলিল সরদার।

২০০৬ সালে ডিসেম্বর মাসের ১৩ তারিখে ক্ষেতলাল উপজেলার ফাঁসিতলা এলাকায় রাত্রীকালীন ডিউটি পালনকালে কতিপয় দুর্বৃত্তরা আব্দুল জলিল সরদার সহ তিনজন গ্রাম পুলিশকে জবাই করে হত্যা করে। আব্দুল জলিল সরদার মারা যাওয়ার সময় তার দুইটি মেয়ে মুর্শিদা পারভিন ওরফে জলি (১৮) ও খুর্শিদা পারভিন ওরফে পলি (১৩) এবং তার স্ত্রী সাজেদা বেগমকে রেখে যান। তার অকাল মৃত্যুতে সাজেদা বেগম তার সন্তানদের নিয়ে মহাবিপদে পড়েন। ২০০৪ সালে সাবেক পুলিশ কর্মকর্তা লোকমান হাকিম চাকরি সুবাদে আব্দুল জলিল সরদার সাথে পরিচয় ঘটে। সে সময়ে দুই পারিবারিকভাবে সু-সর্ম্পক গড়ে উঠে। আব্দুল জলিল এর মৃত্যুর পরে তার স্ত্রী সাজেদা বেগমের স্বল্প রোজগারে যখন তার কন্যাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয় তখন পুলিশ সদস্য লোকমান হাকিম তাদের দুই কন্যার লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করেন। জীবিকা নির্বাহ ও তার দুই মেয়ের লেখাপড়ার খরচ বহনের জন্য আব্দুল জলিল সরদারের শূন্য পদে জেলার মামুদপুর ইউনিয়নের ওই ওয়ার্ডে গ্রাম পুলিশের চাকুরীতে যোগদান করেন তার স্ত্রী সাজেদা বেগম। তার বড় মেয়ে মুর্শিদা পারভিন ওরফে পলি ৩৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে স্বাস্থ্য ক্যাডারে উর্ত্তীণ হয়ে ২০১৯ সালে মেডিকেল অফিসার হিসাবে চাকুরীতে যোগদান করেছে। আর ছোট্ট মেয়ে খুর্শিদা পারভিন ওরফে পলি ২০১৭ সালে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (রুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে। তিনি জীবন সংগ্রামে জয়ী হওয়া সত্যিকারের একজন জয়িতা। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে জয়পুরহাট জেলা পুলিশ তাকে সংবর্ধনা প্রদান করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, জেলা মহিলা আ’লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি মাহবুবা সরকার, হৈমন্তী সরকার, আইরিন সুলতানাসহ জেলার সকল থানা হতে আগত নারী পুলিশ সদস্যবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম