ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

এক দিনেই ১৫ উইকেট, রোমাঞ্চের অপেক্ষায় সিডনি টেস্ট

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৫,  3:32 PM

news image

সিডনি টেস্টে আগে ব্যাট করতে নেমে ১৮৫ রান করে অলআউট হয়েছিল ভারত। জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় দিনে সুবিধা করতে পারেনি অজিরা, ১৮১ রানে অলআউট হয়েছে। আর দ্বিতীয় ইনিংসে ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ভারত। এক দিনে ১৫ উইকেট তুলেছে দুই দল। এতে রোমাঞ্চের অপেক্ষায় সিডনি টেস্ট। শনিবার (৪ জানুয়ারি) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল এবং জয়সাওয়াল। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ১৩ রান করে রাহুল আউট হলে ৩৫ বলে ২২ রান করে তাকে সঙ্গ দেন জয়সাওয়াল। এরপর বিরাট কোহলি ৬ রানে এবং শুভমান গিল ১৩ করে সাজঘরে ফিরলে ভারতীয় শিবিরে হাল ধরেন ঋষভ পান্ত। ২৯ বলে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৩৩ বলে ৬১ রান করেন তিনি। এরপর নীতিশ কুমার ৪ রান করে আউট হলে ১২৯ রানে ৬ উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ওয়াসিংটন সুন্দরের ৬ রান এবং রবিন্দ্র জাদেজার ৮৯ বলের অপরাজিত ৮ রানে ভর করে ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার স্কট বোল্যান্ড। এ ছাড়াও প্যাট কামিন্স এবং ওয়েবস্টার একটি করে উইকেট নেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলে ওয়েবস্টার। আর ৩৩ রান করেন স্টিভেন স্মিথ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম