ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড

এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২২,  4:26 PM

news image

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সাথে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ইঞ্চিন বিকলের এ ঘটনা ঘটে। পরে পার্শ্ববর্তী স্টেশনে যাত্রা বিরতি দেওয়া বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন এনে ট্রেনটিকে সচল করে শ্রীপুর স্টেশনে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার। তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। সামান্য দূর যেতেই আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছা মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করছিল। যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়লে পার্শ্ববর্তী বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি সচল করে শ্রীপুর স্টেশনে ফিরিয়ে আনা হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ৭টা ৪০মিনিটে শুরু হয়। যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে রয়েছে। বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে অপেক্ষমান বলাকা কমিউটার ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম