ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

এক অতিরিক্ত সচিবকে ওএসডি, ৭ যুগ্ম সচিবকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৪,  10:56 AM

news image

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহ উদ্দিন আহমেদকে ওএসডি করেছে সরকার। সেই সঙ্গে ৫ যুগ্ম সচিবের দপ্তর বদল করা হয়েছে।গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব অঞ্জনা খান মজলিসকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মতিয়ার রহমানকে পরিচালক হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে পদায়ন করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ভারতের বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন শেষে সদ্য যোগদান করা ড. এ কে এম আতিকুল হককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বিএসএস প্রশাসন একাডেমির পরিচালক শারমিন জাহানকে যুগ্ম সচিব হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. আল মামুনকে যুগ্ম সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোতাহার হোসেনকে দুদকের মহাপরিচালক এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) যুগ্ম সচিব শাহ আবদুল তারিককে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম