ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০১ মে, ২০২৩,  8:51 AM

news image

মাদারীপুর শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১ মে) ভোররাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের পাচ্চর বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার ট্রাকচালক বশির হাওলাদার (৩৬) এবং যশোরের কোতয়ালী উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার  মো. সুজন মিয়া (২৬)। শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফলবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকের চালক বশির নিচে গিয়ে এটি ঠিক করার চেষ্টা করতে থাকে। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির নিহত হন। অপর ট্রাকের চালকের সহকারী সুজন নিহত হন। শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহতদের মরদেহ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম