ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

একা কিছুই করতে পারবেন না বেলিংহ্যাম

#

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৪,  10:47 AM

news image

দুর্দান্ত ছন্দে থাকা জুড বেলিংহ্যামকে ঘিরে স্বপ্ন বুনছে ইংল্যান্ড। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রিয়াল মাদ্রিদের তারকা এই মিডফিল্ডারের কাছে প্রত্যাশা তাই আকাশচুম্বি। দলটির প্রধান কোচ গ্যারেথ সাউথগেট অবশ্য চোখ রাখছেন বাস্তবতায়। তার মতে, একা কিছুই করতে পারবেন না বেলিংহ্যাম। ইউরো জিততে দল হিসেবে খেলতে হবে তাদের। এবারের মৌসুমটা দুর্দান্ত কেটেছে বেলিংহ্যামের। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রেখেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে ৪২ ম্যাচে ২৩ গোল করেছেন ইংলিশ ফুটবলার। অ্যাসিস্ট করেছেন ১৩টি। ইংল্যান্ডের হয়ে সবশেষ গত মার্চে মাঠে নামেন বেলিংহ্যাম। এবারের ক্লাব মৌসুম শেষে জাতীয় দলের সঙ্গে শুরুতে যোগ দেননি তিনি।

তাকে সতেজ হয়ে ফিরতে সপ্তাহখানেকের জন্য বিশ্রাম দেয় ইংল্যান্ড। এতে ইউরোর আগে দলের শেষ দুই প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি ২০ বছর বয়সী এই ফুটবলার। বসনিয়াকে ৩-০ গোলে হারানো ইংল্যান্ড দ্বিতীয় প্রীতি ম্যাচে গত শুক্রবার হেরে যায় আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে। ওয়েম্বলিতে ওই ম্যাচের পর ব্রিটিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাউথগেট বলেন, বেলিংহ্যাম একাই যে সব করে দেবে তা কিন্তু নয়। ইউরোতে সাফল্য পেতে হলে দলের সবাইকে রাখতে হবে অবদান। ইংল্যান্ড কোচ বলেন, “আমরা জুডের ওপর সব কিছু চাপিয়ে দিচ্ছি না। আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে এবং এই টুর্নামেন্ট জেতার চেষ্টা করার ব্যাপারটি হতে হবে সম্মিলিত।” সাউথগেট জানান, “আমরা যদি একজনের ওপর ভরসা করি, তাহলে জিততে পারব না। আমি নিশ্চিত যে সে দলকে বাড়তি শক্তি যোগাবে, তবে এটি (দলকে জেতানোর) করার দায়িত্ব তার একার নয়। আমাদের সবার মনোযোগ ঠিক রাখতে হবে, ব্যক্তিগতভাবে আমাদের মানসিকতা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে।” সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৬ জুন ইউরো অভিযান শুরু করবে গত আসরের রানার্স আপ ইংল্যান্ড। ‘সি’ গ্রুপের তাদের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও স্লোভেনিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম