ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

একাত্তর যেমন ভুলিনি, চব্বিশও কেউ ভুলবে না: সমাজকল্যাণ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৪,  6:24 PM

news image

ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের ঘটনায় আহতদের পুনর্বাসনে কাজ শুরু হয়ে গেছে জানিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, একাত্তর যেমন আমরা ভুলিনি, তেমনি চব্বিশও কেউ ভুলবে না। সোমবার (১৯ আগস্ট) সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সমাজকল্যাণ উপদেষ্টা বলেন,  যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে তারা এ দেশের শ্রেষ্ঠ তরুণ। আন্দোলনে হতাহতদের স্মরণ রাখার জন্য যা করা দরকার সেটা করা হবে। ৭১ যেমন আমরা ভুলিনি, চব্বিশও কেউ ভুলবে না। ‘তবে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই মূলধারায় ফিরিয়ে এনে নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করা হবে। স্কুলে এবং নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে’, যোগ করেন তিনি। ডাক্তারদের কাজ প্রশংসনীয় জানিয়ে শারমিন এস মুরশিদি বলেন, একসঙ্গে কাজ করে সবার সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করে ডেটাবেস তৈরি করা হবে। তিনি আরও বলেন, ‘আজ থেকে পুনর্বাসনের কাজ শুরু হলো। ডেমোগ্রাফিক ম্যাপ তৈরি করে কাজে নেমে যাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এই যুবকরা পুনর্বাসিত না হলে আমার কেউ সুস্থ থাকব না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে এখন সেগুলো এই আন্দোলনে আহতদের কথা মাথায় রেখে সাজানো হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম