ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

একাকিত্বকে আমি মৃত্যুর মতো ভয় পাই : ফারুকী

#

বিনোদন প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২২,  2:50 PM

news image

‘আমি ঘুমাবার চেষ্টা করছি। কিন্তু আমার চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি কাত হয়ে শুয়ে যাতে তিশা টের না পায়। ও আমার মেয়েকে ছড়া শোনাচ্ছে। ’ এছাড়াও সহজেই স্বীকারোক্তি দিলেন, ‘আমি মানুষটা একাকিত্বকে মৃত্যুর মতো ভয় পাই। ’সহকর্মীদের কৃতজ্ঞতায় আবেগেই ভেসেছেন দেশের শীর্ষ সারির নির্মাতা। নিজের ফেসবুক হ্যান্ডেলে এমনটাই জানালেন মোস্তফা সরয়ার ফারুকী। মূলত ‘শনিবার বিকেল’ সিনেমা মুক্তির দাবি জোরালো হচ্ছে, আর দাবির যে মিছিল তার অগ্রভাগে রয়েছেন সহকর্মীরা। নিজের লুকোনো অভিমানের কথা বলতে গিয়ে ফারুকী বলেন, ‘এখন আর লুকাতে চাই না। আমি মানুষটা একাকীত্বকে মৃত্যুর মতো ভয় পাই। গত তিন বছর আমার প্রচণ্ড অভিমান হয়েছিল আমার সহযোদ্ধাদের উপর, বাংলাদেশের উপর। শনিবার বিকেলকে কেন্দ্র করে আমার উপর যে অন্যায় করা হচ্ছিল তা কেবল আমাকে এবং আমার বউকেই একা একা বইতে হচ্ছে ভেবে কত রাত যে মনে মনে অভিমানে দেশ ছেড়ে চলে গেছি তার ইয়ত্বা নাই। কত রাত যে ঘুমাতে পারি নাই, হিসাব নাই। ’ গতরাতে আবেগে চোখের জল ঝরেছে। টের পেতে দেননি স্ত্রীকেও। ফারুকী বলেন, ‘কালকে রাতেও আমি ঘুমাতে পারি নাই। তবে কষ্টে না, কৃতজ্ঞতার আনন্দে। মানুষের হৃদয়ের জন্য কৃতজ্ঞতার চেয়ে ভালো কোনো ওষুধ আজো আবিষ্কার হয় নাই। কাল রাত সিডনি সময় তিনটায় যখন ঘুমাতে যাই তখনও বাচ্চু ভাই, পিপলু ভাই, অমিতাভ, জুলহাজরা হয়তো আমাদের বন্ধুদের ফোন দিয়ে যাচ্ছে শনিবার বিকেল মুক্তির দাবিতে বিবৃতিতে নাম অন্তর্ভুক্তির জন্য। আর আমি ঘুমাবার চেষ্টা করছি। কিন্তু আমার চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি কাত হয়ে শুয়ে যাতে তিশা টের না পায়। ও আমার মেয়েকে ছড়া শোনাচ্ছে। ’‘শনিবার বিকেল’ সিনেমা মুক্তির প্রক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে নির্মাতা বললেন, ‘সব সময় তো এরকম হয় না যে আমরা আমাদের জড়তাকে ঠেলে একটা কোনো উদ্যোগ নিতে পারি, এক সাথে। সেই হিসাবে আজকের দিনটা আমাদের দেশের শিল্পীদের জন্য একটা মনে রাখার মতো দিন। শনিবার বিকেল মুক্তির দাবিতে ১৩০ জন শিল্পী একটা বিবৃতি দিয়েছেন যেটা হয়তো কালকে পত্রিকায় দেখবেন সবাই। আপনি যদি নামের লিস্ট দেখেন, তাহলে বুঝবেন কেনো এটা আমাদের জন্য, আমাদের পরের জেনারেশনের জন্য একটা বিশেষ মানে বহন করে। ’ ফারুকী বলেন, ‘এখানে এমন মানুষেরা আছেন যাদেরকে আপনি নিয়মিত বিবৃতিতে খুঁজে পাবেন না। এখানে মূল ধারা-বিকল্প ধারা-নতুন ধারা-পুরাতন ধারা নানা মত-পথের মানুষ আছেন। আমাদের মত ভিন্ন হতে পারে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু শিল্পীর স্বাধীনতার প্রশ্নে আমরা এক। আমাদের ভবিষ্যতের প্রশ্নে আমরা এক। এখন আমরা জানি, আমরা যখন এক হয়েছি, আর কোনো কিছুই আমাদের দাবায়ে রাখতে পারবে না। ’ কৃতজ্ঞতা প্রকাশ করে মোস্তফা সরয়ার ফারুকী বললেন, ‘বিশ্বাস করি, আপিল কমিটি আগামী পরশু যে সভায় বসবে সেখানে তাদের সুবিবেচনার পরিচয় দিবে। এবং দ্রুত শনিবার বিকেল দর্শকদের কাছে যেতে পারবে। আমি আমার কলিগদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম