ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

একনেকে ২ হাজার ৬৬৫ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২২,  9:14 PM

news image

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক প্রায় দুই হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের নয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ বুধবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দুবছর পর একনেক সভায় সশরীরে অংশ নেন আজ। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রীকে আমরা একনেক সভায় সরাসরি পেয়েছি। এটা স্বস্তির বিষয়। কোভিডের সব শঙ্কা ভুলে গেছি, এটাই তার প্রমাণ। এর আগে আমাদের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি একনেক বৈঠকে সভাপতিত্ব করতেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম