ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

একনেকে ১৫ হাজার ৭৪৪ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২২,  9:06 PM

news image

সংসদ সদস্যদের জন্য পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণসহ ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  মঙ্গলবার সকাল ১০টায় একনেকের সভা শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৬৪৪ কোটি ৮৩ লাখ টাকা,

বৈদেশিক ঋণ থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা। এ ছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে এক কোটি ২০ লাখ টাকা ব্যয় করা হবে।  সভাশেষে এসব তথ্য জানান, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যেজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে। এ জন্য বেশি বেশি সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে বলেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম