ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

একনজরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের সূচি

#

ক্রীড়া প্রতিবেদক

১০ মার্চ, ২০২৪,  10:25 PM

news image

প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর সুযোগ ছিল বাংলাদেশের। তবে সেই সুযোগ লুফে নিতে পারেনি চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে লঙ্কানদের কাছে ২৮ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিনদিনের বিরতি শেষে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ ওভারের লড়াইয়ে নামবে দুই দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে এক নুয়ান থুসারার তাণ্ডবে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। অন্যদিকে চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিনদিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরে দ্বিতীয় টেস্ট খেলবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে সিরিজের শেষ টেস্ট।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে ১৩ মার্চ দুপুর ২টা ৩০ মিনিট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

দ্বিতীয় ওয়ানডে ১৫ মার্চ দুপুর ২টা ৩০ মিনিট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

তৃতীয় ওয়ানডে ১৮ মার্চ সকাল ১০টা         জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম